print news || Dailydeshsomoy

প্রকাশিত

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ

বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইলের বাসাইল উপজেলা শাখার কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটির সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিয়া শরিফ ।

শুক্রবার (১আগস্ট ) বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দীন আহমেদ রিপন স্বাক্ষরিত প্যাডে ৩১ জন বিশিষ্ট বাসাইল উপজেলা কমিটির অনুমোদন দেয়া হয়

উক্ত কমিটির নবনির্বাচিত সভাপতি মোস্তফা ও সম্পাদক শরিফ বলেন, ‎আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাব। বাংলাদেশ মানবাধিকার কমিশন বাসাইল উপজেলা শাখা এ অঞ্চলের প্রতিটি অসহায় ও নির্যাতিত নারী-পুরুষ তথা ধর্ম, বর্ণ, গোত্র, জাতি-উপজাতি নির্বিশেষে সমভাবে আইনগত সাহায্য পাবে। মানবাধিকার লংঘন জনিত যে কোন কর্মকান্ড প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করবে।

কমিটি দেওয়ায় টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দীন আহমেদ রিপন এর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন সভাপতি ও সম্পাদক। সেই সাথে সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করেন তারা।