print news || Dailydeshsomoy

প্রকাশিত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টাঙ্গাইলের বাসাইলে দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

​বুধবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১০০ জন উপকারভোগীর হাতে এই সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৫ লক্ষ টাকা বিতরণ করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।