print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২১ মার্চ, ২০২১

আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ

মহামারি করোনা সংক্রামনে লাখ ছাড়িয়ে পড়েছে বিশ্বের সহ বাংলাদেশেও। করোনা টিকা গ্রহন করলেও আবারও করোনা আক্রান্ত হচ্ছে হাজার মানুষ। বংলাদেশে প্রথম ধাপে করোনা টিকা পৌছলে পার্বত্য সহ সারাদেশে করোনা টিকা নেই লাখের বেশি মানুষ। তবুও করোনা সংক্রামন প্রকোপ যেন বেড়েই চলেছে। বান্দরবান নতুন করে ২ জনে করোনা পজেটিভ পাওয়া নড়চড় খেয়েছে সর্বসাধারন জনগনে। তবে সেই প্রকোপ থেকে রক্ষায় পেতে বান্দরবান পুলিশ উদ্যেগে কোভিড-১৯ দ্বিতীয় ধাপে মোকাবেলায় মাস্ক বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২১ মার্চ রবিবার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সামনে মাস্ক বিতরণকালে পুলিশ সুপার শিরিন আক্তার বলেন, বাংলাদেশ আবার পুণরায় করোনা প্রকোপ বেড়েছে।গত ২৪ ঘন্টায় ২৬ জনে মৃত্যু হয়েছে। আজ বান্দরবানে নতুন করে করোনা ২ জন আক্রান্ত হয়েছে যা সর্বমোট আক্রান্ত ৯০৭ জন। তবুও জনগনে কোন সচেতনতা নাই। তিনি জনগনে উদ্যশে বলেন, মাস্ক পড়ার বাধ্যতামুলক, কোভিড-১৯ থেকে বাচতে হলে মাস্ক পরাসহ হ্যন্ড স্যানিটাইজার ব্যবহার করা অবশ্যক। তবে দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে, যেখানে সেখানে সমাগম করা যাবেনা, সামাজিক দুরত্ব মেনে চলাফেরা করতে হবে। সবাইকে সচেতন থাকার আহব্বান জানিয়ে জনগনকে মাস্ক বিরতণ করেন।

এছাড়া আরো উপস্তিত ছিলেন, বান্দরবান পুলিশ সুপার শেরিন আক্তার জেরী, বান্দরবান পৌর মেয়র মোঃ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, সদর উপজেলা চেয়ারম্যান এ,কে এম জাহাঙ্গীর, পুলিশ সদস্যসহ সর্বসাধারণ ও ব্যক্তিবর্গ প্রমুখ।