
প্রকাশিত,০১, জানুয়ারি,২০২৩
বাঞ্ছারামপুর প্রতিনিধি ঃ
ব্রাক্ষনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় আজ রবিবার সকাল ১০ টা সময়ে বাঞ্ছারামপুর চক বাজারের ফুলের দোকান, মুদির দোকান, ৫টি ভাতের হোটেল,৪টি চায়ের হোটেল, ২টি টিনের দোকানসহ ২০/২৫ টি দোকানে এই উচ্ছেদ অভিযানে চালানো হয়।এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
এ নিয়ে একাধিক দোকান মালিক বলেন আমাদের কে কোন সময় না দিয়ে এসিল্যান্ড এসে বোল্ডেজার দিয়ে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছে এতে আমার অনেক মালামাল ক্ষতি হয়েছে।
আমাদেরকে একদিনের সময় দিলেও মাল গুলোর ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারতাম।এসিল্যান্ড বলেন আমরা তাদেরকে অনেক আগে থেকেই বলে আসছি দোকান সহ মাল সরাতে কিন্তু কথা শুনছে না তাই এই উচ্ছেদ অভিযান চাকিয়েছি।


