
প্রকাশিত,০৮, অক্টোবর,২০২১
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিকের) উদ্যোগে প্রবীন দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
ডিজিটাল সমতা,সকল বয়সের প্রাপ্যতার সোলাগান সামনে রেখে ষাটগম্বজ ইউনিয়ন প্রবীন কমিটির সম্মানিত সভাপতি সইফ উদ্দিন আহমদ এর সভাপতিত্বেঅনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিকের খুলনা জোনের জোনাল ম্যানেজার মোঃ এমদাদুল হক, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন রিকের প্রবীন আঞ্চলিক সমন্বয়ক মোঃ ফারুক রহমান, এরিয়া ম্যানেজার এস এম হুমায়ুন কবির।
উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখের রিকের বাগেরহাট সদর শাখার ম্যনেজার মোঃ শফিকুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন, বীর মুক্তিযুদ্ধা মহব্বৎ হোসেন,মোঃ মতিয়ার রহমান ,ইউপি সদস্য শেখ রাবেয়া হোসেন প্রমুখ। সভা শেষে প্রবীনদের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০ জন প্রবীনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।


