
প্রকাশিত,০২, অক্টোবর,২০২১
বাগেরহাট জেলা প্রতিনিধি ঃ
বাগেরহাটঃদি হাঙ্গার প্রজেক্ট-এর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের উদ্যোগে বাগেরহাটে আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) সকাল ১১ টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সদস্যবৃন্দ, সুজন নেতৃবৃন্দ, দি হাঙ্গার প্রজেক্ট-এর বিভিন্ন ইউনিয়নের সমন্বয়কারী, ইয়ুথ সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
দি হাঙ্গার প্রজেক্ট-এর বাগেরহাট সদর উপজেলা সমন্বয়কারী হাফিজুর রহমানের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন তরুন সদস্য সাইদ, প্রিয়া, পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সদস্য আব্দুল লতিফ গাজী, সুজনের জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম ঠান্ডু প্রমুখ।
সুজনের বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম ঠান্ডু তার বক্তব্যে বলেন, সকল ধর্ম-বর্ণ-মত ইত্যাদির মানুষের মধ্যে সম্প্রীতি ও সদভাব তৈরীর জন্য অহিংস নীতি খুবই গুরুত্বপূর্ণ, গান্ধীজীর প্রবর্তিত এই নীতি অনুসরণ করলে সমাজ ও রাষ্ট্রে সর্বদা শান্তি বিরাজমান থাকবে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে শান্তি ও সৌহার্দের পৃথিবী গঠনে অহিংস নীতির গুরুত্ব অনেক বেশি।


