
প্রকাশিত,২৫, মার্চ,২০২২
বেনাপোল প্রতিনিধি ঃ
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজার কমিটির সভাপতি ও নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক এর লোক জন চাঁদা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। এ চাঁদা আদায়ে জড়িতোরা বাজার কমিটির সদস্য ও চেয়ারম্যান এর নিকট তম ব্যক্তিরা জড়িত বলে ব্যাবসায়ীরা নিশ্চিত করেছেন।
এবিষয়ে নাম না প্রকাশ করার অনুরোধ জানিয়ে একাধিক ব্যাবসায়ী জানান এযাবৎকাল উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস সহ জাতীয় অনুষ্ঠানের অর্থ দিতে না হলেও এবার সাধারন খুচরা ও পাইকার ব্যাবসায়ী নেতাদেরকে নির্দেশ দিয়েছেন। মোটা অংকের অর্থ ইউএনও দিতে হবে যাঁরা দিতে পারবেন না তাদের ব্যাবসা কার্যক্রম বন্ধ থাকবে বলে হুশিয়ারী দিয়েছে।বাগ আঁচড়া প্যানেল চেয়ারম্যান ৩নং ওয়ার্ড মেম্বার আসাদুল ইসলাম, ঘোষপাড়ার ইউনুস, আখিঁ টাওয়ার বাবলু, গার্মেস ব্যবসায়ী আবুল, তরিকুল, নীল স্বর্ণকারসহ, নাম না জানা অনেকে তাদের সাথে ছিলেন। তারা আরও জানান ছোট ব্যবসায়ীদের দিতে হচ্ছে দুইশো বড় ব্যাবসায়ীদের আরও বেশি গোপনে এ টাকা দিতে হচ্ছে।
বিষয় বাগআঁচড়া বাজার কমিটির সভাপতি চেয়ারম্যান আব্দুল খালেক, বলেন চাঁদা আদায়ের কোন ঘটনা আমি জানি না আর কেহ নিয়ে থাকলে তারা আমার লোক না। আমার কারোরই দরকার হয় না আমি একাই যতেষ্ট, যে নিয়েছে সেটা তাঁর ব্যক্তিগত বিষয়।
চাঁদা আদায়ের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, চাঁদা আদায়ের বিষয়ে কিছু জানি না তবে কেও যদি নির্বহী অফিসারে নামে চাঁদা নেয় সেটা আমাদের জানা নাই।আমরা কাউকে চাঁদা নেয়ার জন্য বলি নাই।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
২৪/৩/২২


