print news || Dailydeshsomoy

প্রকাশিত

নোমান আহমেদ(কোম্পানীগঞ্জ)সিলেটঃ

সিলেট,কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের বৃহত্তর বর্ণি গ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বর্নি স্টুডেন্ট ফোরাম।

আজ ২৮ জুলাই ২০২৫ ইং,সোমবার সকাল ১১ টার সময়,বর্নি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে’বর্নি স্টুডেন্ট ফোরাম’র এই মতবিনিময় সভা সম্পন্ন হয়।

উক্ত মতবিনিময় সভায় এতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বর্ণি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,শিক্ষার্থীদের অভিভাবকদের সচেতন করা প্রসঙ্গে যৌথ আলোচনা করা হয়।

মতবিনিময় সভা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক’কে সাথে নিয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাথে সাক্ষাৎ এবং তাদেরকে উদ্দেশ্য করে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন বর্ণি স্টুডেন্ট ফোরামের সভাপতি সাংবাদিক নোমান আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন শিপু।