print news || Dailydeshsomoy

নোমান আহমেদ(সিলেট)কোম্পানীগঞ্জঃসিলেট,কোম্পানীগঞ্জ উপজেলাধীন ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নে অবস্থিত বর্ণী উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর অভিভাবকদের ঐক্যমতে ২০২২-২৪ সালের বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

গেলো ২৩ রমজান ২৪ এপ্রিল রবিবার বর্ণী উচ্চ বিদ্যালয়ের হলরুমে উক্ত নির্বাচনটি সম্পন্ন করা হয়।

নির্বাচিত অভিভাবক সদস্যরা হলেন,১)করম আলী, পিতা চেরাগ আলী(বর্ণী পশ্চিমপাড়া) ২)মোঃসুলেমান আলী,পিতা মৃত জমিল আলী(বর্ণী মাঝপাড়া)
৩)মতলিব মিয়া, পিতা মৃত আঃগফুর(বর্ণী পূর্বপাড়া),৪)মহিলা সদস্য দিপা আক্তার, স্বামী বাবুল মিয়া(বিলাজুর) আরেকজন পুরুষ সদস্য পরবর্তীতে গৌরীনগরের নির্বাচন করা হবে বলে সবার সমাপ্তি ঘোষণা করা হয়।

জানা যায় নির্বাচিত পাঁচ অভিভাবক সদস্য ও বিদ্যালয়ের দুইজন সহকারী শিক্ষক (পুরুষ)এবং একজন সহকারী শিক্ষিকার মাধ্যমে অতি শিগ্রই পূনাঙ্গ কমিটির রূপ দেওয়া হবে।