print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮, আগস্ট,২০২৩

 পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

– জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটিয়া দক্ষিন ভূর্ষি ইউনিয়ন খান মোহনা রেল ষ্টেশন চত্বরে বৃহস্পতিবার (১৭ই আগষ্ট) বিকেলে এক আলোচনা সভা ও ত্রান বিতরন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি’র সার্বিক সহযোগিতায় ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে এ ত্রান সামগ্রী বিতরন করেন।এতে পটিয়া চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক ও পটিয়া উপজেলা আ,মীলীগ সহ-সভাপতি,সাবেক ছাত্রনেতা,দক্ষিন ভূর্ষি ইউপির বার বার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ সেলিম প্রধান অতিথির বক্তব্যে  বলেন বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালক্রমে প্রানে বেঁচে থাকায় এই দেশের সকল ক্রেত্রে উন্নয়ন করে বিশ্বে রোল মডেল স্বীকৃতি লাভ করেছেন।যার সুফল দেশের সকল শ্রেনী-পেশার মানুষ ভোগ করছেন।সেই উন্নয়নের প্রতি ইসান্নিত হয়ে বিএনপি- জামাত চক্র আবারো অগ্নি সন্ত্রাসে মাঠে নেমেছে। তাদের এসব কুচক্রী কর্মকান্ডের প্রতি সবাইকে সজাগ দৃষ্টি এবং প্রতিহত করতে হবে।তাই দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক বিজয় করে তাকে আবারো ক্ষমতায় আনার জন্য উপস্হিত সুধীজনের কাছে বিনীত অনুরোধ জানিয়ে এসব আরো কথা বলেন তিনি।উক্ত ত্রান বিতরন অনুষ্টানের উদ্ভোধক অতিথি ছিলেন চটগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ফারহানা আফরিন জিনিয়া।

এ আলোচনা সভা দক্ষিন ভূর্ষি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মিহির চক্রবর্ওীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা মোরশেদুল হক,শাহা আলম মেম্বার,ওয়াহিদুর নুর মিন্টু,আহমেদ নুর,সাগর, বেলাল উদ্দিন নুরু,রনধীর দে,রাসেল,বিকাশ দে বাবু, অজিত দেব নাথ,সাদ্দাম হোসেন,নুরুল ইসলাম,ইউনুস,যীষু চৌধুরী,ইউপি সদস্য মাহাবুল আলম,শাহাজাহান,কামাল উদ্দিন বুলু,ফরিদুল আলম,সফিকুল ইসলাম,

চন্দ্রনাথ দে,মিল্কী চৌধুরী, ছাত্রলীগ নেতা ইনতিসার ফাহিম,শিমুল চক্রবর্ওী,বাকের উল্লা সুমন,রাসেল কান্তি দে,জাবেদ,রাসেল,কাইসার প্রমুখ। এরপর সময়ে ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্হ প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য শস্য ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।

সেলিম চৌধুরী 

পটিয়া প্রতিনিধি

পটিয়া চট্টগ্রাম 

১৮/০৮/২৩ ইং।