print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৬ জানুয়ারি,২০২১

সজীব সরকার, মুক্তাগাছা, ময়মনসিংহ

ময়মনসিংহের মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের বদলি আদেশ দেওয়া হয়েছে। নতুন ওসি হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন মোহাম্মদ দুলাল আকন্দ।

মোহাম্মদ দুলাল আকন্দ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় ইন্টেলিজেন্স এন্ড কমিনিটি পুলিশিং অফিসার হয়ে যোগদান করে পরবর্তীতে ৩ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্ব পালন করেন। করোনাকালীন গতবছরের ডিসেম্বরের ৬/৯/২০২০ সালে ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য যে, ওসি বিপ্লব কুমার বিশ্বাস মুক্তাগাছা থানার ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আইন- শৃংখলা নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলা রহস্য উদঘাটন ও মাদকদ্রব্য উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসাবে ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিপ্লব কুমারকে শেরপুরের ঝিনাইগাতি থানায় দায়িত্বপালনকালে ২০১৮ সাথে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করা হয়।

মুক্তাগাছা উপজেলার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় যে ওসি বিপ্লব মুক্তাগাছায় মানবিক ওসি হিসেবে সুপরিচিত। তিনি আইন শৃঙ্খ্যলা রক্ষার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাড়াতেন মানবিক মানুষ হয়ে। সোস্যাল মিডিয়াতে ওসি বিপ্লব কুমারের ছিলো ব্যাপক জনপ্রিয়তা। জনসাধারণের জন্য বিভিন্ন সেবামূলক কাজে মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস নানা উদ্যোগ আর সাফল্যে প্রশংসা কুড়িয়েছেন। অল্পসময়ে নিজের ব্যক্তিগত নানা উদ্যোগে তিনি জনগণের আস্থা ও ভালবাসায় সিক্ত হয়েছেন।

অন্যদের সামনে নিজেকে ওসি হিসাবে পরিচয় না দিয়ে জনগণের একজন সেবক হিসাবে পরিচয় দিয়ে আসছেন তিনি। এভাবেই অতি সাধারণ বেশে জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন পুলিশের এই কর্মকর্তা। এমনকি নিজের অফিস রুম ছেড়ে বাইরে থানার পাশে বসে সবার সঙ্গে কথা বলতেন তিনি। যে কোনো সময় সাধারণ মানুষ তার সঙ্গে সরাসরি দেখা করে যে কোনো বিষয়ে কথা বলে সমস্যার সমাধান নিয়ে থাকেন।

যোগদানের পরপরই মুক্তাগাছা থানাকে দালালমুক্ত ও মাদকমুক্ত থানা হিসেবে ঘোষণা দেন বিপ্লব কুমার বিশ্বাস। তার দায়িত্বপ্রাপ্ত বিগত সময়ের মধ্যে সর্বোচ্চ মাদকের মামলা দিয়ে মাদক কারবারি ও সেবনকারীদের মনে আতঙ্কের সৃষ্টি করেছেন তিনি। মাদকদ্রব্য ধ্বংসকরণ ও মির্মূল অভিযানে অপরাধীদের গ্রেপ্তারে তিনি নিজেই নেতৃত্ব দিয়ে থাকতেন।

তার ব্যতিক্রমী আরও উদ্যোগগুলো ছিলো- থানায় মামলার সংখ্যা কমিয়ে আনা, ছোট ছোট অপরাধ স্থানীয়ভাবে নিষ্পত্তি, মুক্তাগাছা উপজেলার একটি পৌরসভা ও সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং সভা, বিট পুলিশিং সভা, সন্ত্রাস ও মাদকবিরোধী সভা, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রত্যন্ত এলাকায় পাহারা জোরদার, স্কুল-কলেজে স্টুডেন্ট কমিউনিটি সভা, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধসহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ। কোনো মহল থেকে প্রভাবিত না হয়েই ন্যায়সঙ্গত কাজ করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

ওসি বিপ্লব কুমার বিশ্বাসের বদলিতে মুক্তাগাছা উপজেলার সকল মহলে আক্ষেপ ও অসন্তোষ বিরাজ করছে। এই নিয়ে মুক্তাগাছার বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ওসি বিপ্লব কুমারের বদলির আদেশের ব্যাপক সমালোচনা চলছে এবং ওসি বিপ্লব কুমার কে মুক্তাগাছা থানার সার্বিক আইনশৃঙ্খ্যলা পরিস্থিতির উন্নয়নে আরও সময় দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার দাবী জানানো হয়।

অনভিপ্রেত এধরণের হঠাৎ বদলি থানার পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলবে বলে অনেকেই মনে করছেন।