
মোঃ জিকরুল হকঃ
বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ পরিষদ বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি তেজগাঁও এ অনুষ্ঠিত হওয়া এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব রোটারিয়ান আনিছুর রহমান মাষ্টার এবং সাংগঠনিক সদস্য মুহাম্মদ আলাউদ্দিন, ছায়াশিক্ষা প্রতিষ্ঠান পরিচালকদের সংগঠন ASEB ফার্মগেট জোনের সভাপতি ও বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ পরিষদ বাংলাদেশ (BKSCP) এর তেজগাঁও থানার সদস্য এম জি মোস্তফা পাটোয়ারী।
এছাড়াও তেজগাঁও থানা কমিটির আহবায়ক মোঃ শাহজাহান এবং হাফিজুর রহমান জীবন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও সঞ্চালকের দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ইমরান হোসেন।
উক্ত অনুষ্ঠান শেষে একে অন্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিষদের সদস্যরা।


