
প্রকাশিত, ২৭-১২-২০২০
মোঃ অনিক দেওয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে, আরো বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে পুরাতন বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর চাঁপাইনবাবগঞ্জ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন শাখার কার্যক্রমের উদ্বোধন করেন।
এ-সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, মো. মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক, মো. মাসুদুর রহমান শাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ নতুন শাখায় ফিতা কেটে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।
এ-সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জোনাল অফিসের ভাইস প্রেসিডেন্ট মো. শফিকুল আলম, নতুন শাখার ব্যাংক ম্যানেজার মো. আরিফুর রহমান, প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন মাসুম বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমীন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক শরিফুল আলম, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।


