print news || Dailydeshsomoy

প্রকাশিত ১৬-১২-২০২০

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি মাধ্যমে ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয় ।

এর পর সকাল ৮টায় শহরের গোয়ালচামটে মুক্তিযুদ্ধের সৃতিস্তম্ভে শহীদদের আত্মার শান্তী কামনা করে মোনাজাত ,এক মিনিট নিরবতা পালন শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়র খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে সৃতিস্তম্ভে পুস্পমালা অর্পন করা হয়। এরপর জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলীমুজ্জামান ,হাইওয়ে পুলিশ সুপার ও নৌ পুলিশ সুপার,জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শামচুল হক ভোলা মাস্টার,মুক্তিযোদ্ধা সংসদ,পৗরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু,জেলা আওয়ামীলীগ ও এর অংগসংগঠন,জেলা বিএনপি ও এর অংগসংগঠন,জেলা জাতীয় পার্টি,জাকের পার্টি জাসদ,কমিনিস্ট পার্টি,বিভিন্ন শিক্ষা,সামাজিক,পেশাজীবী সংগঠন ও সর্বস্তরে জনগন শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সকাল ৯টায় স্বাধীনতা যুদ্ধ নিহত শহীদদের গনণকবর শহীদদের আত্মার শান্তী কামনা করে মোনাজাত ,এক মিনিট নিরবতা পালন শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়র খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুস্পমালা অর্পন করা হয়। এরপর জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলীমুজ্জামান ,হাইওয়ে পুলিশ সুপার ও নৌ পুলিশ সুপার,মুক্তিযোদ্ধা সংসদ,পৗরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু পুস্পমালা অর্পন করেন। ৯.৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় সামনে শত সহস্্র কন্ঠে জাতীয় সংগীত বেলুন ও পায়রা অবমুক্ত করা হয়। এছাড়া সকাল ১১টায় জুমের মাধ্যমে আলোচনা সভা ও সন্ধায় সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।