
প্রকাশিত,৬, জুলাই,২০২১
মোঃ জিকরুল হকঃ
পার্বতীপুরে নতুন ওসি’র যোগদানের দেড় মাসে ২৬ টি মাদক মামলার বিপরীতে আটক ৩২, বিপুল পরিমাণ গাঁজা,ফেনসিডিল ও হেরোইন উদ্ধার
দিনাজপুরের পার্বতীপুর মডেল থানায় গত মে মাসের ২০ তারিখে অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মোহাম্মদ ইমাম জাফর। তিনি যোগদানের পর থেকেই বিশেষ করে মাদক বিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্বারোপ করেন।তারই ফলস্বরূপ গত দেড় মাসে ২৬টি মাদক মামলায় ৩২জন আসামিকে আটক করে জেলহাজতে প্রেরণ করেন। এই সময়ের মধ্যে ওয়ারেন্টে ৭৯ জন আসামিকে আটক করতে সক্ষম হন তিনি। এদের ১৪ জন আবার সাজাপ্রাপ্ত আসামী।এছাড়াও থানায় করা অন্যান্য মামলায় ৭৫ জন আসামিকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য সমূহ: ফেনসিডিল ১০৩ বোতল। ইয়াবা ৪৯৮ পিস,গাজা ১৫ শত ৫৫ গ্রাম চোলাই মদ ১৩২ লিটার ও নেশাজাতীয় ট্যাবলেট টাপেন্টা ৯০ পিস।
মাদক ছাড়াও নগদ ২ লক্ষ ৯৫ হাজার ৭ শত ১০ টাকা উদ্ধার করা হয়।
কথা হয় অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমাম জাফর এর সাথে।তিনি বলেন,পার্বতীপুর একটি বড় এলাকা। এখানে মাদক নির্মূল করতে হলে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতার প্রয়োজন। আমি সেই সহযোগিতা টুকুই প্রত্যাশা করছি।মাদকের সঙ্গে কোনো আপস নয়। মাদকের বিরুদ্ধে আমাদের সাঁড়াশি অভিযান চলছে এবং আগামীতেও চলবে।
মোঃ জিকরুল হক


