
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও সড়কে আগস্ট২৬ইং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ অভিযানে বিভিন্ন অপরাধে কয়েকটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন।
পাটগ্রাম উপজেলার বিভিন্ন রড, সিমেন্ট ও স্যানিটারি সামগ্রীর দোকান, হোটেল-রেস্তোরাঁ এবং উপজেলার বিভিন্ন সড়কে এ মোবাইল কোর্ট অভিযান চালানো হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘন করায় সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ব্যবসা পরিচালনা রোধে রড, সিমেন্ট সহ বিভিন্ন ব্যবসায়ীদের দ্রুততম সময়ে ‘ডিলিং লাইসেন্স’ গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



