print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯ এপ্রিল, ২০২১

মোঃ নাসির উদ্দিন
স্টাফ রিপোর্টারঃ

একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা আমাদের প্রিয় ফরিদ উদ্দিন ভাইয়া। যিনি প্রতিটি তরুন্যের ভিতরে লুকিয়ে থাকা এক চেতনাকে জাগ্রত করেছেন পরিচ্ছন্ন দেশ গড়ার প্লাটফর্ম বিডি ক্লিন এর মধ্যে দিয়ে। একজন লিডার যার কাছে রয়েছে আদর্শ,বিনয়,দায়িত্ববোধ,
কঠোর শ্রম,মেধা ও নেতৃত্ব গুনের সমষ্টি। তার এই সকল গুনের সাথে সমন্ধিত হয়ে পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন বীজ আজ প্রতিটি বিভাগে,প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়,এবং প্রতিটি গ্রাম/ওয়ার্ড পর্যায় ও ছড়িয়ে পড়েছে। প্রিয় ভাইয়া আপনার স্বপ্নের সেই বীজ থেকে আজ তৈরি হয়েছে হাজারো দেশপ্রেমিক ও আদর্শ তরুন। যাদের চোখেও ছিলো পরিচ্ছন্ণ বাংলাদেশ দেখার স্বপ্ন যা পুরনের জন্য প্রয়োজন ছিলো একটি দুঃসাহসিক পদক্ষেপ। আর এই পদক্ষেপ আপনি নিজে প্রথম নিয়েছেন এবং নিজ হাতে শুরু করেছেন পরিচ্ছন্নতার এই সামাজিক আন্দোলন। আপনার প্রতি আমরা সকল বিডি ক্লিন তরুন্য কৃতজ্ঞ। সত্যি আমাদের স্বপ্ন পুরনে এক বিশাল সুযোগ করে দিয়েছেন আপনি বিডি ক্লিন প্লাটফর্মের মাধ্যমে। এই বাংলার মাটি জীবানু মুক্ত ও পরিচ্ছন্ন করতে আমরা সর্বদা আছি আমাদের আদর্শিক লিডারের সাথে। কথা দিচ্ছি আপনার সেই স্বপ্নের বীজ পৌছে দিবো। বাংলার প্রতিটি কোনায় কোনায়। ইনশাআল্লাহ একদিন সবাই আপনার স্বপ্নের সাথে এক হয়ে গড়ে তুলবে পরিচ্ছন্ণ বাংলাদেশ।

পরিচ্ছন্ণ_বাংলাদেশ_গড়ার_স্বপ্নদ্রষ্টা।