
প্রকাশিত,২২, এপ্রিল,২০২৩
মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিনিধি।
পবিত্র ঈদ-উল ফিতর ২০২৩ উপলক্ষে জেলা পুলিশ দিনাজপুরের আয়োজনে পুলিশ লাইনস্ হল রুমে অফিসার ও ফোর্সদের সাথে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল), জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ এ.কে.এম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (বিরামপুর সার্কেল), জনাব মোঃ শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) দিনাজপুর সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


