
প্রকাশিত, ১৯-১১-২০২০
পটুয়াখালী প্রতিনিধিঃ
“প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি” প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২০
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর স্টেশনে সপ্তাহের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
এসময় সহকারী পরিচালক নিজাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অপরাধ) মোঃ মাহফুজুর রহমান।
এছাড়াও সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ, কমিউনিটি ভলান্টিয়ারদের টিমলিডার মোঃ জহিরুল ইসলাম, কো-টিমলিডার হাসিবুর রহমান, তাসনিম বিনতে মনির, মাকসুদুর রহমান ও ওমর ফারুক সহ স্বেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলন করেন অতিথি বৃন্দ। সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদের নেতৃত্বে ফায়ার ফাইটার ও কমিউনিটি ভলান্টিয়ারদের স্কোয়াড জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করেন।
এরপরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যান্ত্রিক র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ একই স্থানে শেষ হয়। এসময় জনসাধারণের মাঝে লিফলেট ও মাইকিং করা হয়।
সপ্তাহ উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জেলায় ভ্রাম্যমাণ সচেতনতা বৃদ্ধিমূলক সভা, মহড়া, লিফলেট বিতরণ, কাউন্সিলিং ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন।


