print news || Dailydeshsomoy

প্রকাশিত,২০, অক্টোবর,২০২৩

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ

সুফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় আঞ্জুমানে আশেকানে গাউছুল আজম সুলতানপুরী ও মওলা সুলতানপুরী (কঃ) ছাত্র যুব পরিষদের সহযোগিতায় ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক গাউছুল আজম দস্তগীর কনফারেন্স চতুর্থ দিবস সম্পন্ন  হয়েছে। (২০অক্টোবর  বৃহস্পতিবার)   চট্টগ্রামের  পটিয়া উপজেলার  হাইদগাঁও সাতগাছিয়া দরবার শরিফ বড় মিঞা মঞ্জিলে অনুষ্ঠিত  হয়। ৪র্থ দিবসে ছদারত ও আখেরী মুনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদানশীন শাহছুফি মাওলানা আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী।

তকরির পেশ করেনমাওলানা মাহাবুবুল হক নুরে বাংলা, মাওলানা ফয়েজ আহমেদ, মাওলানা হাফেজ মোঃ ফারুক। এতে অতিথি ছিলেন  যুবলীগের যুগ্ম  সাধারণ সম্পাদক বদিউল আলম, আবু তৈয়ব, আলহাজ্ব নুরুল ইসলাম নুরু, ইন্জিনিয়ার মোহাম্মদ জসীম উদ্দিন, সরোয়ার উদ্দীন,

এস.এম.আমান উল্লাহ আমিরী, সমাজ সেবক  কামাল উদ্দীন পারভেজ, কানুন উদদীন, হারুনুর রশীদ, নাজিম উদ্দীন, ফরমান চৌধুরী, আবু নোমান, ইন্জিনিয়ার ফারক, সাকিব উদ্দিন, মৌলানা নেজাম উদ্দিন।

উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সদস্য নুর হোসেন, গোলাম কাদের 

প্রমুখ।

সেলিম চৌধুরী 
পটিয়া প্রতিনিধি

পটিয়া চট্টগ্রাম 
২০/১০/২৩ ইং।