
প্রকাশিত,২৭, জানুয়ারি,২০২৪
পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ
– চট্টগ্রামের পটিয়ার নব নির্বাচিত সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন দেশের মানুষের কল্যাণে কাজ গেছে। তাই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে দেশকে এগিয়ে নিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধি ও স্মার্ট দেশ গড়তে মানবতার কল্যাণে কাজ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। তারই ধারাবাহিকতায় অব্যহত রাখতে এম.এ খালেক (চাচা খালেক) ফাউন্ডেশন মত মানবিক সংগঠনগুলো জনগণের কল্যাণ কাজ করে যাচ্ছে। এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সমাজের বিত্তবানশালীরা এগিয়ে আসার আহবান জানান। তিনি গতকাল শুক্রবার পটিয়া পৌরসভা ৫ নং ওয়ার্ডে সবজার পাড়া ঈদগাঁও মাঠে অবিভক্ত জেলা আওয়ামী লীগ সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মরহুম এম এ খালেক (চাচা খালেক) ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার শীতার্তদের মানুষের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন এম.এ খালেক (চাচা খালেক) ফাউন্ডেশন চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার ।
পটিয়া পৌরসভা ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, পৌরসভা যুবলীগ সাবেক সভাপতি এফ আই আলমগীর, কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, কাউন্সিলর গোফরান রানা, শফিউল আলম, সরোয়ার কামাল রাজীব, মহিলা কাউন্সিলর ইয়াছমিন আক্তার চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুল করিম, আওয়ামী লীগ নেতা ফরিদ আহমেদ, সমাজ সেবক
নুরুল আলম সওদাগর, আমির খসরু খলিল ভাণ্ডারী, ব্যাংকার নুরুল আলম, শাকিল আহমেদ, বদিউল আলম, শাহারিয়ার শাহজাহান, আবু তৌহিদ প্রমুখ।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
২৬/০১/২৪


