
প্রকাশিত,২৮, সেপ্টেম্বর,২০২৩
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
-চট্টগ্রামের পটিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের নবনির্বাচিত আহবায়ক কমিটির পরিচিতি সভা ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পটিয়া ক্লাব মিলায়তনে আহবায়ক মাধাই চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কান্তি লাল ভট্টাচার্যর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা কমিটির সাবেক সভাপতি জিতেন কান্তি গুহ, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু -বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার দে, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক মাষ্টার শ্যামল কান্তি দে, পটিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব রাজিব সেন, পটিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নয়ন শর্মা,
বক্তব্য রাখেন, শিল্পী মিত্র, অরুণ বিকাশ চৌধুরী, কাজল চৌধুরী, রনজিৎ চৌধুরী, সনজিব চক্রবর্তী টিংকু, টিটু দেব, প্রত্যায় চক্রবর্তী, টিটু দে, উজ্জ্বল ভট্টাচার্য, রতন বিশ্বাস, চন্দ্র কুমার দে, সুমি দে সাথী, স্বপন চন্দ্র প্রমুখ।
সভার শেষে নবগঠিত পটিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক ও সদস্য সচিব কে ফুলের শুভেচ্ছা জানান।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
২৮/০৯/২০২৩ ইং।


