
.
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল জেলা পুলিশের ভালোবাসায় শিক্ত বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম(বার) আজ (২৫ফেব্রয়ারী) বৃহশপ্রতিবার দুপুরে নড়াইল পুলিশ নাইন থেকে বিদায় জানানোর জন্য একটি প্রইভেটকার কে ফুল দিয়ে সাজিয়ে এবং ফুলের রশি দিয়ে প্রইভেটকার টেনে এ জাঁকজমক বিদায়ী সংবর্ধনা জানান বিদায়ী পুলিশ সুপার কে।
এসময় বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) সকল পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন,আমি বিগত ৩ বছর আপনাদের সাথে নিয়ে ন্যায় নিষ্ঠার সাথে আমার দায়ীত্ব পালন করেছি তথা নড়াইল জেলা বাসির জন্য কাজ করেছি।
একজন মানুষ সকল মানুষের কাছে ভালো হতে পারে না আপনারা সকলেই জানেন,কোন কুচক্রী মহলের কথায় আমাদের তথা আপনাদের বসে থাকলে হবে না,কে কি বল্লো সেটা দেখার দরকার নায়,আপনারা নড়াইল জেলা জন্য সর্বত্র কাজ করে যাবেন।
আমাদের সরকারি চাকরি বদলি জনীত কারনে দেশের বিভিন্ন প্রান্তে যেতে হয় এটাই নিয়ম কিন্তু নড়াইল বাসিকে আমি কোন দিন ভুলতে পারবো না,নড়াইল বাসির যে কোন বিষয়ে আপদে বিপদে আমাকে সরণ করলে আমি এগিয়ে আসবো বলেও জানান বিদায়ী নড়াইল জেলা পুলিশ সুপার।


