print news || Dailydeshsomoy

প্রকাশিত,১২, জুলাই,২০২১

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ

সারা দেশের ন্যায় নড়াইলে খাদ্য পরিদর্শক সমিতির পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতারন করা হয়েছে।খাদ্য পরিদর্শক সমিতির সদস্যদের নিজস্ব অর্থায়নে এই রান্না করা খাবার প্রদান করা হচ্ছে।
বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির,খুলনা বিভাগীয় কর্মকর্তাদের পক্ষ থেকে নড়াইলে লগডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায়,দূস্থ,কর্মহীন ভাসমান,ছিন্নমুল মানুষের মধ্যে মাক্স ও রান্না করা খাবার বিতারন কর্মসূচি চলমান রয়েছ।তারই ধারাবাহিকতায় আজ ( ১২ জুলাই) সোমবার দুপুরে নড়াইল সদর পৌর এলাকার খাদ্য গোডাউনে রান্না করা খাবার বিতারনসহ নড়াইলের বিভিন্ন হাট বাজারে বিতারন করা হয়েছে এবং যতদিন লকডাউন থাকবে এভাবেই অসহাদের মাঝে রান্না করা খাবার বিতারন কর্মসুচি অব্যহত থাকবে বলেও জানান,মনিরুল হাসান।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির খুলনা বিভাগীয় (ভিপি) মনিরুল হাসান,আরো উপস্থিত ছিলেন,উক্ত ইউনিটির সভাপতি তরুন বালা,খাদ্য পরিদর্শক বিল্পপ কুমার বিশ্বাস,খাদ্য পরিদর্শক,দিপকংর বসু,খাদ্য পরিদর্শক,শামিম হাসান,খাদ্য পরিদর্শক,সুকান্ত সিকদার,রাইচ মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান মিঠু,ডিলার এসোসিয়ানের সভাপতি ও এম এস ডিলার মোহাম্মদ আসাদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সাংবাদীকগণ উপস্থিত ছিলেন প্রমূখ।