print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৪, জুলাই,২০২১

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ

নড়াইল জেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া ৩শ’ ৫৬ জন দু:স্থ ও নিম্নআয়ের অসহায়দের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ৩লাখ ৫৬হাজার টাকা ৩৫৬ জন পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।(১১ জুলাই) রোববার গোবরা মহিলা কলেজ ও ইউনিয়ন পরিষদ চত্বরে করোনাকালীন সময়ে দু:স্থ ও কর্মহীন হয়ে পড়া অসহায় প্রত্যেক পরিবারের সদস্যদের মাঝে স্বাস্থবিধী মেনে নগদ ১হাজার টাকা করে প্রদান করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃউজ্জ্বল শেখ।অসহাদের অর্থ প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ইউপি সচিব মো:রজিবুল ইসলাম,সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মানষ কুমার বিশ্বাসসহ সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।ইউনিয়ন সূত্রে জানা যায়,শিঙ্গাশোলপুর ইউনিয়নের ৩৫৬ জন দু:স্থ ও অসহায়কে জনপ্রতি ১হাজার টাকা করে মোট ৩ লাখ ৫৬ হাজার টাকা প্রদান করা হয়।এদিকে শিঙ্গাশোলপুর ইউনিয়নের চেয়ারম্যান উজ্জ্বল শেখ সাংবাদিকদের জানান,এ মহামারী করোনা ভাইরাসের কারনে দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ তহবিল থেকে কর্মহীন নিম্নআয়ের মানুষের মধ্যে নগদ ১০০০ হাজার টাকা করে বিতারণ করা হয়েছে।এর পরে আবারও সরকারি বরাদ্ধ আসবে এবং প্রতিবারের ন্যায় আমি আবারও লকডাউনে ক্ষতিগ্রস্থ অসহায় নিম্নআয়ের পরিবারের মাঝে সরকারি বরাদ্ধকৃত অর্থসহ অনুদান ইউনিয়ান বাসির মধ্যে বিতারন করে তাদের মুখে হাসি ফোটাবো বলেও জানান।শিঙ্গাশোলপুর ইউনিয়নের চেয়ারম্যান উজ্জ্বল শেখ শিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদ সুনামের সাথে পরিচালনা করায় সর্ণপদক সহ একাধীক বার সন্মাননা পেয়েছেন বলে একাধীক সন্মাননা পদক রয়েছে।