print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২ মার্চ, ২০২১

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ

কোভিড ১৯ দ্বিতীয় ওয়েব মোকাবেলায় জেলা পুলিশের আয়োজনে নড়াইল পুলিশ লাইন মিলনায়তনে সচেতনতা বিষয়ক আলোচনা সভা ও সাস্থ্যসামগ্রী বিতারণ অনুষ্ঠিত হয়েছে।
(২১মার্চ) রবিবার বিকালে নড়াইল পুলিশ লাইনস মিলনায়তনে সাস্থ্যসামগ্রী বিতরনে পরে বক্তব্য রাখেন,পুলিশ সুপার প্রবীর কুমার রায়,জেলা আওয়ামী-লীগের সভাপতি এ্যাড সুভাস চন্দ্র বোস,পৌর মেয়র আনজুমান আরা,সিটি কলেজের অধ্যক্ষ মো মনিরুজ্জামান,মানব উদ্ধার সুরক্ষা কার্যক্রম ও নিরাপদ সড়ক ও রেলপথ পরিষদের চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম,আউড়িয়া ইউপি চেয়ারম্যান মো পলাশ হোসেন প্রমুখ।
এ সময়ে উপস্থিত ছিলেন,ডিআইজি খুলনা রেন্জ অফিসের পুলিশ সুপার লোহাগড়ার কৃতি সন্তান মো: সাজ্জাদ হোসেন রাসেল,সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যুষ কুমার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা,হাসানুজ্জামান,জেলা পুলিশের বিশেষ শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ইকবাল হোসেন,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত),পুলিশ লাইনের আরআই মোহাম্মদ আনোয়ার, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক,জনপ্রতিনিধি,ঈমামসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃরিয়াজুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে বাস মালিক সমিতি ও ইজি বাইক মালিক সমিতির সভাপতির কাছে মাস্ক বিতরন করেন। এছাড়া শহরের রুপগন্জ এলাকায় যানবাহনের চালক,যাত্রি,পথচারিদের মাঝে সুরক্ষা মাস্ক বিতরন করেন,পুলিশ সুপার প্রবীর কুমার রায়।