print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৩, ফেব্রুয়ারি,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

নেত্রকোণা জেলার প্রাণ-কেন্দ্র ঢাকা বাস-স্টেশন এলাকায় অবস্তিত বিএডিসি সার গোদাম রয়েছে কিন্তু আশ্বর্য বিষয় যেহেতু এই বিএডিসি ভবন সংরক্ষিত এলাকা থাকা স্বত্তেও নেই কোন নিরাপত্তার আদল।
যথাঃ অনেকদিন যাবত সিসি-ফুটেজ ক্যামেরা থাকলেও নেই কোন কার্যকর।
দীর্ঘ প্রায় ৩ বছর হয়ে গেলেও সেই নিরাপত্তার সিসি-ফুটেজ অকার্যকর ভাবে পড়ে রয়েছে।
এ প্রসংঙ্গে বিএডিসি স্টোরকিপার রবিউল ইসলাম রাসেল বলেন,ঠিকাদার লাগানোর পর পরেই সিসি-ফুটেজ ক্যামেরা বিকল হয়ে যায়।

তিনি আরো বলেন,আমি ময়মনসিংহ আঞ্চলিক অফিসে জানিয়েছি কিন্তু কোন সুফল পাচ্ছি না। কয়েকদিন আগে আমার গোদামের সামনে একটা মোটরসাইকেল চুরি হয় কিন্তু আমার সিসি-ফুটেজ বিকল থাকায় চোর শনান্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ময়মনসিংহ আঞ্চলিক অফিসের যুগ্ম পরিচালক সব্রত কুমার কর্মকারের সংঙ্গে কথা হলে তিনি জানান,আমি অবগত কিন্তু বাজেট না থাকায় সিসি-ফুটেজ ক্যামেরা মেরামর করতে পারছিনা।
যেহেতু সংরক্ষিত এলাকা যদি বড় ধরনের ঘটনা ঘটে তাহলে এ দ্বায়ভার কে নিবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি দ্রুত মেরামত করার ব্যবস্তা নিবো।