print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৫, ডিসেম্বর,২০২২

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

আজ ৫ ডিসেম্বর বিজয়ের মাসে ৩৫ বছর আগে মৃত্যু বরণ করেন সাবেক পৌরসভার সম্মানিত সফল চেয়ারম্যান,নেত্রকোণা মহকুমার সাবেক সফল এমপি মরহুম আব্বাস আলী খান।

জানা যায়, শহরের চকপাড়া এলাকায় খান পরিবারে এই বর্ষীয়ান নেতা জন্ম গ্রহণ করেন।
প্রবীণ নেতাদের সংঙ্গে কথা বলে জানা যায়,মরহুম আব্বাস খান ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ কর্মী এবং ঘনিষ্ঠ সহচর।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আব্বাস খানকে ভালবেসে নেত্রকোণা আসনে মহকুমার এমপি বানিয়েছিলেন।
অনেকের মতে আব্বাস খান ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পিতা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিক নেতা,ছিল না কোন লোভ।
ছিল না কোন কোন্দল। উনার কাজেই ছিলেন নেত্রকোণা জেলায় আওয়ামীলীগ দলকে সু-সংগঠিত করা।
এ রকম ত্যাগি নির্লোভ নিরহংকার নেতা এখন তেমন চোখে পড়ার মতো নয়।

আজ সেই মহান নেতা মরহুম আব্বাস আলী খানের ৩৫ তম মৃত্যু বার্ষিকীতে জেলা আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জানান বর্তমান এমপি এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
এ প্রসংঙ্গে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেন সাবেক নেত্রকোণা জেলার সম্মানিত পৌরসভার চেয়ারম্যান এবং জেলার মহকুমার সাবেক এমপি মরহুম আব্বাস আলী খানের ৩৫ তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে উনার আত্মার মাগফিরাত কামনা করি।