print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, জানুয়ারি,২০২৩

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

আজ নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদ তিক্ত শীতে স্বস্তি ফিরিয়ে দিতে ছুটে চলেন চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে ভ্রাম্যমাণ ভাবে অবস্থানরত বেদে পরিবারের দিকে।

জানা যায় চল্লিশা ইউনিয়নে রাজেন্দ্রপুর গ্রামে প্রায় ২০টি পরিবার ভ্রাম্যমাণ ভাবে বসবাস করে আসছেন
কিন্তু এই প্রকট তীব্র শীতে খুবই কষ্টে জীবন-মান চলছে।

এ খবর নেন নেত্রকোণা জেলার সুযোগ্য মানবিকখ্যাত এসপি ফয়েজ আহমেদ।
পরক্ষণেই ছুটে চলেন ছিন্নমূল অসহায় বেদে পরিবারের এক-পসলা শান্তির নীড় ফিরিয়ে দিতে শীতের কম্বল নিয়ে।

প্রায় ২০টি বেদে পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণে লক্ষ করা যায় স্বয়ং এসপি একটি কোমলমতি শিশুর প্রতি অপলক দৃষ্টি আর নিস্পাপ ভালবাসার আদান-প্রদান
যা দেখে বেদে পরিবারসহ সেখানকার চেয়ারম্যান, মেম্বার এবং স্থানীয়দের মাঝে সৃষ্টি হয় অন্যরকম ভালবাসা।

শীতবস্ত্র বিতরণে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নেত্রকোণা মডেল থানার ওসি তদন্ত সোহেল রানা,এসআই হাসিবুল হাসানসহ অনেকেই।
এ প্রসংঙ্গে জেলার দক্ষ, বিচক্ষণ এবং মাদক ব্যবসায়ীদের যম মানবিকখ্যাত পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, নেত্রকোণা পুলিশের পক্ষ থেকে প্রতিটি থানা এবং জেলা শহরে অসহায়, ছিন্নমূল পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছি এবং জেলা পুলিশের পক্ষ থেকে অব্যাহত থাকবে।

এসপি ফয়েজ আহমেদ আরো বলেন, আসুন আমরা যারা সমাজের বিত্তবান শ্রেণির ব্যক্তি এই প্রকট তীব্র শীতে অসহায় পাশে দাঁড়াই।