
প্রকাশিত,৬ এপ্রিল, ২০২১
তপন দাস
নীলফামারী৷ জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে নকল ইয়াবা ও ইয়াবা তৈরির সরঞ্জাম সহ দুই জনকে আটক করেছে নীলফামরী গোয়েন্দা পুলিশ।
আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের ভবানী গঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় ।
এসময় তাদের কাছ থেকে ৫ পিচ ইয়াবা, ইয়াবা তৈরির সরঞ্জাম ও সাদা, গোলাপি রং এর ৪০০ গ্রাম ক্যাফেন পাউডার, লোহার ডিভাইস, নেইল পলিস রিমোভার স্প্রে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো দিনাজপুরের ফরিদপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে সাজু ইসলাম (২৭) ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ময়নাপাড়ার আমেজ উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৩১)
নীলফামারী জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজানুর রহমান বলেন তারা ভ্রাম্যমান ভাবে নকল ইয়াবা তৈরি করত। আর মানুষ কে আসল ইয়াবার কথা বলে নকল ইয়াবা সরবরাহ করতো । আসল ইয়াবার পিচ ১৩০০ টাকা হলেও তারা নকল ইয়াবা মাত্র ১০ টাকা পিচ বিক্রি করতো।
তিনি আরো বলেন এই চক্রের মূল হোতা সাজু ইসলাম, আর তারা দুজনেই ফার্মেসী বিভাগ গতে প্রশিক্ষণ নিয়েছে এবং পরে তারা মেডিকেল এ্যাসিসট্যান্ট হিসাবে কাজ করার ফাকে অতিরিক্ত টাকার লোভে এই কাজ টি শুরু করেন ।
পরে তাদেরকে নীলফামারীর জেলা কারাগারে পাঠানো হয়।


