print news || Dailydeshsomoy

প্রকাশিত

গলাচিপা, পটুয়াখালি

পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে বিরোধ সংখ্যালঘু পরিবার দিশেহারা। ঘটনাটি ঘটেছে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্রীনাথ বাজার নামক স্থানে। ঘটনা সূত্র ও জমির মালিক সুশান্ত মন্ডল বলেন, আনার ভাই সুজিত মন্ডল ১৯৮৪ সনে হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেখানে তার নামকরণ করা হয় সেলিম চৌধুরী। তিনি স্ত্রী এবং সন্তান নিয়ে সুন্দর ভাবে জীবন যাপন করছেন।

হঠাৎ করে তার ভাইকে ঢাল সাজিয়ে ওই এলাকার প্রভাবশালীরা সুশান্ত মণ্ডলের জমি জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করছেন। বাধা দিলে মারধর করার চেষ্টা করে। সুশান্ত মন্ডল এর ছেলে অনিক মন্ডল বলেন, খেতে সার দিতে গেলে আমাদেরকে প্রভাবশালীরা মারধেরর ভয় দেখায়। অনিক মন্ডলের স্ত্রী স্বর্ণ মন্ডল বলেন, আমরা সংখ্যালঘু পরিবার পাইনা এবার আমি সন্ধ্যার পরে এক দোকানে বইয়া রইছি এর মধ্যে জীবনের ঝুঁকিতে আছি।

ওই এলাকার অমল মণ্ডল বলেন, এই জমির মালিক সুশান্ত মন্ডল। এলাকার কিছু প্রভাবশালী গায়ের জোরে সুশান্ত মন্ডলের জমি ভোগ দখল করার চেষ্টা করছে। ইউপি সদস্য আলমগীর মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। অনিক মন্ডল কোন উপায় না পেয়ে ট্রিপল নাইনে ফোন করে গলাচিপা থানার এস আই হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে পরিচিতি শান্ত করে। শ্রীনাথ বাজারের ব্যবসা সমিতির সভাপতি বলেন,আসলেই সুশান্ত মন্ডল এর উপর অমানবিক নির্যাতন করছে এলাকার প্রভাবশালীরা।