
২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টানোর ষড়যন্ত্রের অভিযোগ থেকে ডোনাল্ড ট্রাম্পের দায়মুক্তির আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির একটি কেন্দ্রীয় আদালত। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া সার্কিটের ইউএস কোর্ট অব আপিলস এ আবেদন খারিজ করে দেন।
তিন বিচারকের সমন্বয়ে গঠিত প্যানেলের সর্বসম্মত রায়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ফৌজদারি অভিযোগ থেকে রেহাই দিতে পারে এমন কোনো নির্বাহী দায়মুক্তি এখন আর ট্রাম্পকে বিচারের মুখে পড়া থেকে বাঁচাবে না।


