
প্রকাশিত, ০৮-১২-২০২০
আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলা ০৮ ডিসেম্বর হানাদার মু্ক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা। যার কারনে নলছিটিতে প্রতিবছর যথাযথ মর্যাদায় এই দিনটিকে নলছিটি হানাদার মু্ক্ত দিবস হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় নলছিটি মুক্তিযোদ্ধা সংসদ অফিসে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর সেখান থেকে একটি র্যালী শুরু হয়ে নলছিটি বিজয় উল্লাস-৭১ চত্বর প্রদিক্ষন শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন নলছিটি উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগৈর সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার(সাবেক) তাজুল ইসলাম দুলাল চৌধুরী। এছাড়া নলছিটি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদারসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধার আলোচনা সভায় অংশগ্রহন করেন।


