print news || Dailydeshsomoy

প্রকাশিত, ০৭-১২-২০২০
ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রতিনিধি ঃ

“মাদক সেবন ছেড়ে দেন, খেলাধুলায় যোগ দেন” এই শ্লোগানকে সামনে রেখে,
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগন উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন কোনাউর যুব ও ছাত্র কল্যাণ পরিষদের উদ্দ্যোগে বঙ্গবন্ধু ক্রিকেট টি – ২০ টিভি কাপ – এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার বিকেলে কোনাউর খেলার মাঠ প্রাঙ্গণে অনুষ্টিত হয়েছে।
ফাইনাল ম্যাচে পরস্পর মোকাবিলা করে
কোনাউর মুক্তিযোদ্ধা ক্লাব বনাম বঙ্গবন্ধু স্বাধীনতার ক্লাব

উক্ত ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে কোনাউর মুক্তিযোদ্ধা ক্লাব একাদশেকে পরাজিত করে , বঙ্গবন্ধু স্বাধীনতার ক্লাব চ্যাম্পিয়ন হয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্টানে আমন্ত্রিত অতিথিগন
চ্যাম্পিয়ন ও রানার্সাপ দলের মাঝে পুরস্কার তুলেদেন।
উক্ত অনুষ্ঠানে ফোরকান মেম্বারের সভাপণ্ডিত
ও মোঃ আল আমিনের সঞ্চালনায়, এতে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির ,
এছাড়া বিশেষ অতিথি ছিলেন হাজী আব্দুল কুদ্দুস মহাজন, কাইতলা উত্তর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ দুলাল মিয়া , হাজী আব্দুল রহিম মহাজন, মোঃ দুলাল মহাজন, খলিল মেম্বার, মোঃ লিটন মেম্বার,মোঃ জাহাঙ্গীর মেম্বার,।
খেলায় আম্পিয়ার ছিলেনঃ মোঃ রায়হান আহমেদও মেহেদী আল-হাসান ও দ্বারা ভাষ্য ছিলেন মোঃ নাজমুল।
উক্ত ফাইনাল খেলায় এলাকার মান্যগন্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন