print news || Dailydeshsomoy

প্রকাশিত ১৬-১১-২০২০
নোমান আহমেদ কোম্পানীগঞ্জ থেকেঃ

সিলেট কোম্পানীগঞ্জে ধলাই নদীতে টানা দ্বিতীয় দিনের টাস্কফোর্সের অভিযানে ৯টি স্টিল নৌকাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

১৬ নভেম্বর সোমবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ধলাই নদীর উত্তর বালুমহাল এলাকায় পরিচালিত টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য। এ সময় বালুর সাথে চিপ পাথর উত্তোলন, বালুমহালের সীমানা অতিক্রম এবং বালু উত্তোলনকালে যান্ত্রিক পদ্ধতির ব্যবহার করায় ৯টি স্টিল নৌকাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এদিকে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার শাহ আরফিন টিলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন টাস্কফোর্সের প্রতিনিধি দল। ঐ সময় দেখা যায় বন্ধ থাকা শাহ আরফিন টিলায় স্তির নিরবতা বিরাজ করছে। অভিযানে পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিল।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউ.এন.অ) সুমন আচার্য বলেন, ধলাই নদী থেকে বালুর সাথে পাথর উত্তোলন করা সম্পূর্ণ অবৈধ। সেই সাথে যারাই অবৈধ পন্থায় ও লিজ বহির্ভুত জায়গা থেকে বালু-পাথর উত্তোলন করবে তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে সবসময় ইনশাআল্লাহ।