
দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। জেলা নাগরিক ফোরাম আয়োজিত এ কর্মসূচিতে নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, পূজা উদযাপন পরিষদ সভাপতি সোমেশ রঞ্জন রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী মো. মনির হোসেন, নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত প্রমুখ।


