
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংস হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৭ জুন) ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আদালত নির্দেশ দেন, অর্থদণ্ডের টাকা ভুক্তভোগীর আইনগত উত্তরাধিকারীদের প্রদান করতে হবে।
গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করে মাত্র ১৬ দিনের মধ্যে রায় ঘোষণা করা হয়, যা দেশের বিচারিক ইতিহাসে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য, ফরেনসিক প্রতিবেদন ও অন্যান্য আলামতের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন।



