print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮, সেপ্টেম্বর,২০২১

আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই -এর সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
গত ১৬ সেপ্টেম্বর, ২০২১, বৃহস্পতিবার, তাজিকিস্তানের রাজধানী দুশান্বেতে শুরু হওয়া সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের এক ফাঁকে আলোচনায় মিলিত হোন তাঁরা।তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

বৈঠকে দু দেশের মধ্যে বিদ্যমান সীমান্ত সমস্যা এবং বৈশ্বিক নানা ইস্যুতে মতবিনিময় করেন তাঁরা। বৈঠক শেষে জয়শঙ্কর বলেন, “গত ১৪ জুলাই আমাদের সর্বশেষ বৈঠকের পর থেকে সীমান্ত সমস্যা সমাধানে বেশ কিছু অগ্রগতি সাধিত হয়েছে। ইতোমধ্যে গোগরা অঞ্চল থেকে সেনা সরানোর কাজ শেষ করেছে উভয় পক্ষ।”

তবে এখনও অবধি কিছু সমস্যা অবশিষ্ট রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “পূর্ব লাদাখ অঞ্চলে এলএসি -তে বিদ্যমান সকল সমস্যা দ্রুত সমাধানে পদক্ষেপ নিতে হবে। উভয় পক্ষের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক চুক্তিগুলো এবং প্রোটোকল গুলো সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। এসব এলাকায় শান্তি ফিরিয়ে আনতে এর কোনো বিকল্প নেই।”

বৈঠক শেষে জয়শঙ্কর বলেন, “দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির জন্য এসব সমস্যা দ্রুত সমাধান করতে হবে। কোনো তৃতীয় পক্ষকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রবেশাধিকার দেয়া যাবেনা।” এসময় সামরিক কর্মকর্তা ও কমাণ্ডার পর্যায়ে পুনরায় দু দেশের মধ্যকার সীমান্ত বৈঠক গুলো পুরোদমে চালুর বিষয়ে একমত হোন দুই মন্ত্রী।

আলোচনাকালে সাম্প্রতিক আফগান ইস্যু সহ বৈশ্বিক ও বহুপাক্ষিক নানা ইস্যুতে একে অন্যের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা। পরবর্তীতেও এ ধরণের সম্মেলন ও বৈঠক আয়োজনের প্রতিশ্রুতি প্রদান করেন উভয়েই।