print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৪, জুন,২০২৩

রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধিঃ

সাংগঠনিক কার্যক্রম কে গতিশীল করা, আবাসন ব্যবস্থার উন্নত করন সহ শিক্ষার্থীদের সঠিক সেবা প্রদান ও মেসের সঠিক মান নিশ্চিত করনের লক্ষ্যে
অভিষেক/বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে।

৩ জুন শরিবার বিকেলে দিনাজপুর সিটি পার্কে জেলা মেস মালিক সমিতির আয়োজনে অভিষেক ও বনভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তরা বলেন, দিনাজপুর মেস মালিক সমিতি আবাসন সেবা সঠিক ভাবে মানুষের কাছে পৌছে দেওয়ার কাজ করছে। জেলার বিভিন্ন স্থানে অনেক মেস গড়ে উঠেছে। সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন জেলা থেকে এসে মেসে আশ্রয় গ্রহন করে নিরাপদে পড়া লেখার সুযোগ পাচ্ছে। সকল প্রতিকুলতা কাটিয়ে সঠিক সেবা পৌছে দেওয়ার জন্য সংগঠনটি নিবন্ধন করার পর থেকে অনেক মেস মালিক এ সংগঠনের আওতাভুক্ত সদস্য হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আবাসন সেবায় দিনাজপুর মেস মালিক সমিতি অগ্রনি ভুমিকা পালন করবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মাকসুদা পারভীন মিনা।

দিনাজপুর মেস মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি সাইফল্লাহ চৌধুরী, সহ-সভাপতি ফিরোজ খান, আব্দুল্লাহ আল কাফী, সাধারন সম্পাদক সাঈদ হোসেন, সহ-সাধরন সম্পাদক সোলায়মান আলী, এহেছানুল হক শাহ, অর্থ সম্পাদক তোবার হোসেন বাবু, দপ্তর সম্পাদক একরামুল হক রিবেট, মহিলা বিষয়ক সম্পাদিকা মমতাজ বেগম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, সহ-সাংগঠনিক আজিজুল হক, প্রচার সম্পাদক শাকিল, ক্রীড়া সম্পাদক অশোক কুমার শাহ, কার্যকরী সদস্য রফিকুল আলম, মোয়াজ্জেম হোসেন, আব্দুল মজিদ শাহ, মিজানুর রহমান, নাজিম উদ্দীন, নজরুল ইমলাম, মানিক জুডিথ হাসদা উপস্থিত ছিলেন।