
প্রকাশিত,২৭ এপ্রিল, ২০২১
স্বপন চন্দ্র রায়,জেলা প্রতিনিধি দিনাজপুর :
দিনাজপুরের পার্বতীপুর উপজেলাধীন ৭নং মোস্তাফাপুর ইউনিয়ন যুবলীগ,ছাত্রলীগ একত্রিত ভাবে আমবাড়ীতে মাস্ক বিতরণ করেন। এছাড়াও মাস্ক বিতরণের সময় অটো চালক,ভ্যান চালক,ট্রাক্টর চালকদের সহ সাধারণ পথচারীদের মাঝে ও মাস্ক বিতরণ করেন।
এসময় ৭নং মোস্তফাপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি রাসেদুল হক চৌধুরী বলেন,নভেল করোনাভাইরাসের প্রাদূর্ভাব ও বৈশ্বিক করোনা মহামারীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব মানবতার জননী উন্নয়নের কান্ডারী ও দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে। করোনা ভাইরাস সংক্রমণ অধিকহারে বৃদ্ধি পাওয়ায় সরকার দ্বিতীয় ধাপে লকডাউনের পর আবার (৫ মে পর্যন্ত) ঘোষণা করেছে।তাই আমরা যুবলীগ, ছাত্রলীগ কর্মীরা জনসাধারণকে সচেতন করতে কাজ করে যাচ্ছি অবিরাম।এছাড়াও, জনসাধারণ কে মাস্ক পড়তে উদ্ভুত করছি এবং বাড়ীর বাইরে আসলে অবশ্যয় যেনো মাস্ক পড়ে আসে। এবং জরুরী প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে যেনো বাহির না হয়।
এসময় উপস্থিত ছিলেন,ছাত্রলীগ নেতা শাহিবুর,মনিরুজ্জামান মনির,আল আমিন শাকিল সরকারসহ আরো অনেকে। করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্নভাবে উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


