
প্রকাশিত,২৯, ডিসেম্বর,২০২১
মো আমিনুল ইসলাম, কেরানীগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জে ২’শ গরিব ও দুস্থের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার কালিন্দী ইউনিয়নের দক্ষিণ গ্রীন ভাঙনার পুকুরপাড় এলাকায় দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
মানবতাবাদী ও সমাজসেবক হাজী মোঃ আবুল হোসেনের আয়োজনে কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিন্দী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব হাজী মোঃ ফজলুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল হাসান মোস্তানসহ কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন কালিন্দী ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মিলন ঢালী।
এ সময় কালিন্দী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বলেন, গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গরিব ও দুস্থরা শীত ভোগ করছেন।এজন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
তিনি আরো আশ্বাস দিয়েছেন,দক্ষিণ গ্রীন ভাঙনা এলাকার খালের উপর একটি কালভার্ট করে দেবেন এবং পুকুরপাড় সংলগ্ন রাস্তাটি মেরামত করে দেবেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজক হাজী মোঃ আবুল হোসেন বলেন, আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করছি যে, আমরা আমাদের এই গরীব,দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।


