
প্রকাশিত,০৭, আগষ্ট,২০২২
এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিশাল হেল্পলাইন এর ৪র্থ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম.এ.এ মানিক, সাংগঠনিক সম্পাদক শেখ তাসনিহা রাফসি নির্বাচিত হয়েছে।
ত্রিশালে শুক্রবার (৫ আগষ্ট ) বিকেল ৪ টায় অনলাইন ভোট ও সরাসরি ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২৫ জন, এই নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন মোঃ খাইরুল ইসলাম ও জান্নাতুল নাঈম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফরিদ আহমেদ ও এম.এ.এ মানিক। এতে সভাপতি পদে জান্নাতুল নাঈম পায় ১০ ভোট, মোঃ খাইরুল ইসলাম পায় ১৫ ভোট। ৫ ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হন মোঃ খাইরুল ইসলাম।অপরদিকে সাধারণ সম্পাদক প্রার্থী ফরিদ আহমেদ ৯ ভোট, এম.এ.এ মানিক ১৬ ভোট পায়। ৭ ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এম.এ.এ মানিক।
সাংগঠনিক সম্পাদক পদে কেউ প্রতিদ্বন্দিতা করেননি বিধায় সর্বসম্মতিক্রমে শেখ তাসনিহা রাফসিকে উক্ত পদের জন্য নির্বাচিত করা হয়। ৬ আগস্ট ২০২২ খ্রিঃ থেকে ৫ আগস্ট ২০২৩ খ্রিঃ পর্যন্ত আগামী ১ বছরের জন্য নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবেন। স্বল্প সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা রয়েছে। ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ও ২ সদস্য বিশিষ্ট পর্যবেক্ষক টিম নির্বাচন সফল করতে কাজ করেন।
উল্লেখ্য যে গত তিন বছর যাবৎ ত্রিশালে ত্রিশাল হেল্পলাইন নানানমুখী সামাজিক কাজ করে যাচ্ছেন। করোনাকালীন সময়ে ত্রিশাল হেল্পলাইন এর ভূমিকা ছিল উল্লেখযোগ্য এবং এতে সর্বমহল থেকে প্রশংসীতও হয় ত্রিশাল হেল্পলাইন।
এছাড়াও ত্রিশালের প্রায় ৩৩ হাজার মানুষকে নিয়মিত অনলাইনে নানানমুখী তথ্য-সেবা দিয়ে থাকছে সংগঠনটি।এই স্বল্প সময়েই ত্রিশালের মানুষের আস্থাশীল জায়গায় পৌঁছে গেছে সংগঠনটি।
এস.এম জামাল উদ্দিন শামীম
ময়মনসিংহ।
তাং- ০৬.০৮.২০২২


