
প্রকাশিত, ৩ ফেব্রুয়ারি, ২০২১
এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বিনামূল্যে রক্তের গ্রুপ ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার (০৩ ফেব্রুয়ারী) সেচ্ছাসেবী সংগঠন ত্রিশাল ব্লাড ডোনেশন ক্লাব এর তত্বাবধানে উপজেলার রাগামারা বাজারে দিনব্যাপী কর্মসূচীতে প্রায় ৫০০ মানুষের ব্লাডগ্রুপ পরীক্ষা ও মাস্ক বিতরণ করেন। ত্রিশাল সদর ইউনিয়নের ৭নং ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পিং উদ্বোধন করেন, বাগান আলিয়া মাদরাসার প্রিন্সিপাল ও আগামী ত্রিশাল ইউনিয়ের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আনোয়ার সাদাত জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন,ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন শামীম,জাককানইবি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহাদ বিন সাঈদ, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ, ত্রিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান মিনহাজ্ব,বিজয় ৭১ টিভি ত্রিশাল প্রতিনিধি আশরাফ ছিদ্দিকী পলাশউপজেলা প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক মোমিন তালুকদার, শহীদ সুবুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন,ত্রিশাল ব্লাড ডোনেশন ক্লাবের এডমিন পেনেল থেকে আমিরুল ইসলাম শাকিল, আমিরুল ইসলাম,আহাদ আকন্দ, রেহেনা আক্তার রুনা, তাছলিমুল হাসান মুবিন,ছানী ইবনে মোস্তফা শরীফ হাসান প্রমুখ।


