
প্রকাশিত,১৫, সেপ্টেম্বর,২০২২
এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
ময়মনসিংহের ত্রিশালে দলিল লিখক সমিতির কলম বিরতি,শোক সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৩ সেপ্টেম্বর দুপুরে দলিল লিখক সমিতির কার্যালয়ে ত্রিশাল উপজেলা দলিল লিখক সমিতির আয়োজনে সিনিয়র দলিল লিখক আবুল কাশেম সরকারের মৃত্যুতে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাব রেজিস্ট্রার এসোসিয়েশন এর নির্বাচিত মহা সচিব ও ত্রিশাল সাব রেজিস্ট্রার জাহিদ হোসেন।
দলিল লিখক সমিতির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি আব্দুল বারেক সরকার,সাবেক সিনিয়র সহ সভাপতি ওয়ালিউল ইসলাম, সাবেক সহ সভাপতি ইব্রাহিম সরকার, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সিনিয়র সহ সভাপতি মোখলেছুর রহমান।এছাড়াও বক্তব্য রাখেন,মোসলেম উদ্দিন, আঃ মতিন, আব্দুল্লাহ আল মামুন,সুরুজ আলী বেপারী,মাসুদ মিয়া, সাইফুল ইসলাম প্রমূখ।


