print news || Dailydeshsomoy

প্রকাশিত

এস.এম.জামাল উদ্দিন শামীমঃ

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ৭ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এর পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন এর নেতৃত্বে ত্রিশাল থানাধীন দরিরামপুর কাঁচাবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি- মোঃ সোহেল রানা (৩৬) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সোহেল রানা জেলার মুক্তাগাছা পৌরসভার ৬ নং ওয়ার্ডের পয়ারকান্দি গ্রামের মৃত শাজাহানের ছেলে।

পরে পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।