
প্রকাশিত
টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
শ্রীপুরের মাওনা প্রশিখার মোড়ে ডেইলি শপের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৬ অক্টোবর ২০২৬ইং সোমবার বেলা সাড়ে ১২টার দিকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়ার প্রত্যাশা, সাধারণ মানুষের মাঝে উৎসাহ ও আনন্দের মধ্যে দিয়ে গাজীপুরের শ্রীপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডেইলি শপ’–।
সোমবার এক আনন্দঘন পরিবেশে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ তৈরি হবে এমন প্রত্যাশায় স্থানীয় ক্রেতাদের মধ্যে আগ্রহ দেখা যায়।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে ডেইলি শপের ঢাকা অফিস থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রতিষ্ঠানটির কার্যক্রম, পণ্যের মান, সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ এবং সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় পণ্য সহজলভ্য করার বিভিন্ন দিক তুলে ধরেন। স্থানীয়দের মাঝে আনন্দ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় কয়েকজন সাধারণ মানুষ জানান, এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেক সময় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ সৃষ্টি করে।
এমন পরিস্থিতিতে সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ তৈরি হলে তা স্থানীয় মানুষের জন্য উপকারী হবে। তারা বলেন, ডেইলি শপ’–এর মাধ্যমে যদি নিয়মিতভাবে ভালো মানের পণ্য সাশ্রয়ী দামে পাওয়া যায়, তাহলে এলাকার নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় বাসিন্দারা নতুন এই ডিলার প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও বেশি পণ্য ও সেবার পরিধি বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
শুভ উদ্বোধন উপলক্ষে ডেইলি শপের ঢাকা থেকে অনুষ্ঠানে উপস্থিত হন। এজি এম আকবার হোসেন,প্রজেক্ট ম্যানেজার আমির হোসেন,রিপন স্থানীয় ভাবে এ সময় আরোও উপস্থিত ছিলেন,ইঞ্জিনিয়ার মাহাবুব সাদিক (লিমন),রাশিদুল ইসলাম রাসেল সরকার,হান্নান সরকার ও এনামুল হক ঢালী প্রমুখ।
ডেইলি শপের কার্যক্রম পরিচালনায় ছিলেন ইকবাল হোসেন তিনি বলেন,গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা প্রশিখার মোড় স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। তিনি আরোও বলেন, সাধারণ মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ডেইলি শপের কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় পর্যায়ে ডিলারদের মাধ্যমে মানুষের কাছে পণ্য সহজে পৌঁছে দেওয়ার পাশাপাশি গ্রাহকদের ভালো সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। পাশাপাশি গ্রাহকদের সুবিধা, পণ্যের মান ও সাশ্রয়ী মূল্যের বিষয়টি গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়রা আশা প্রকাশ করেন। এই শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শ্রীপুরে ডেইলি শপের কার্যক্রম প্রসারিত হলো। স্থানীয় জনগণের প্রত্যাশা, প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে।



