print news || Dailydeshsomoy

প্রকাশিত,১০, এপ্রিল,২০২৪

এস এম জামাল উদ্দিন শামীমঃ

ময়মনসিংহের ত্রিশালে প্রতিবন্ধী স্কুল ও এতিমখানার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রিশাল ও ফুলবাড়িয়া সহ ৪৫০ জন প্রতিবন্ধী, এতিম শিক্ষার্থী ও অন্যান্য অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই চিনি নুডুলস মুড়ি বিতরণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ মোঃ কামাল হোসেন। মঙ্গলবার ৯ এপ্রিল সকালে আইডিয়াল প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গনে ঈদ সামগ্রী বিতরণ কালে এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এস.এম. জামাল উদ্দিন শামীম, প্রধান শিক্ষক রাবিয়া খাতুন,সহকারী শিক্ষক মাহমুদা আক্তার সুমি,জেরিন আক্তার জুই, ফাউজিয়া আক্তার।এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ হাফিজুর রহমান নাঈম,আনসার কমান্ডার মোঃ হান্নান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।