
প্রকাশিত, ১৮-১১-২০২০
আমিনুল ইসলাম গফরগাঁও প্রতিনিধিঃ
ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ২
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার, ভালুকা গফরগাঁও মহাসড়কের শিবগঞ্জ বাস স্টেশন এলাকায় আজ বিকাল সাড়ে তিনটার দিকে ভালু ভর্তি ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি যাত্রী ১ নিহত হয়, ড্রাইভার সহ ২ জন আহত হয়।
নিহত যাত্রীর নাম মোঃ চান মিয়াঁ, ময়মনসিংহের দাপুনিয়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়। আহত সিএনজি ড্রাইভার গফরগাঁওয়ের সালঠটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়,
আহত মহিলার ঠিকানা জানা যায়নি।আহত মহিলা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
সিএনজি ড্রাইভার হারুন ,গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার, থানা অফিসার ইনচার্জ অনুকুল সরকার, এসআই আহসান হাবীব সহপুলিশের বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করেন, ঘাতক ট্রাকটিকে আটক করে। ফায়ার সার্ভিসের বিশেষ টিম গাড়ি ও লাশটি উদ্ধার করে গফরগাঁও থানায় নিয়ে আসেন।


