print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৩-১২-২০২০
টেকনাফ প্রতিনিধি ঃ

মধ্য রাতে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ ও সেন্টমার্টিন স্টেশান কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে সেন্টমার্টিনের গলা চিপা ঘাট সংলগ্ন এলাকা হতে ২লাখ ৭০হাজার ইয়াবা ও একটি কাঠের ট্রলার জব্দ করেছেন। কোস্ট গার্ড সদস্যদের সাগরে টহল রত অবস্থায় একটি ট্রলার কে সন্দেহ হলে, তাকে চ্যালেঞ্জ করতে গেলে ট্রলারে থাকা ব্যক্তিরা কোস্টগার্ড দেখে সাগরে পালিয়ে যায়। পরে ঐ ট্রলার কে তল্লাশি করলে তাহার ভিতরে লুকিয়ে রাখা ইয়াবা গুলি উদ্ধার করেন। কোস্ট গার্ড টেকনাফ স্টেশান কামান্ডার লেঃ কমান্ডার আবদুল্লাহ আল মাহমুদ বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্য তা নিশ্চিত করেছেন।