print news || Dailydeshsomoy

প্রকাশিত, ০৮-১২-২০২০
টাঙ্গাইল জেলা প্রতিনিধি ঃ

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখী সংর্ষষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হন। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল জলিল বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা সবজি বোঝায় একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ প্রিন্টিং মেশিং নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি মহাসড়কের ঘারিন্দা এলাকায় পৌঁছলে পিকআপের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে প্রিন্টিং মেশিং এর নিচে চাপা পড়ে পিকআপের উপরে থাকা চারজন ঘটনাস্থলে নিহত হয় এবং আহত হয় ৩ জন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিকআপের হেলপারকে মৃত ঘোষণা করেন।